সন্দ্বীপে মোবাইল কোর্টে  ৪ মামলায় ৩০,৫০০ টাকা জরিমানা আদায়

চট্টগ্রামের সন্দ্বীপে (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা-এর নেতৃত্বে সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড় ও আশপাশের বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সড়ক পরিবহন আইন, ২০১৮-র আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৪টি মামলা দায়ের করে তা থেকে ৩০,৫০০ টাকা অর্থদণ্ড ও জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্টের পেশকার হিসেবে ছিলেন মোঃ আবুল হোসেন, এবং এক একটি চৌকস আনসার টিম অভিযানকালে উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে নিয়ম ভঙ্গ ও সড়ক-জট সৃষ্টি করার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বশীলরা জানিয়েছেন, জনস্বার্থে ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে এবং আইন ও বিধি-বিধান অমান্যকারীকে ছাড় দেয়া হবে না।

উপজেলা প্রশাসন জনগণকে সতর্ক করে বলেছে — নিয়ম মেনে চলা ও অপরাধ থেকে বিরত থাকাই সবার দায়িত্ব।

আরও পড়ুন