মিরসরাইয়ে মোবাইল কোর্টে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল কোর্টে ৩ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ডে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ডের পিছনে শেড এবং পরিত্যক্ত স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

এসময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরনের কারনে ৩ জনকে অর্থদন্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের দণ্ড প্রদান করা হয়। এছাড়া ওই স্থানে ফেলে যাওয়া মাদকদ্রব্য ও মাদক সেবনের কিছু উপকরণ উদ্ধার করে তা বিনষ্ট করা হয়।

অভিযানে সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য মোবাইল কোর্ট পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরনের কারনে ৩ জনকে অর্থদন্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন