বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি ও প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ধর্ম,বর্ণ, দলমত সবার মানবাধিকার রক্ষায় মানবাধিকারকর্মীদের সোচ্চার হতে হবে। মানবাধিকার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। মানবাধিকার লঙ্ঘন হলে সবাইকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে “উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতি ও মানবাধিকার পর্যালোচনা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, প্রকৃতির সৌন্দর্যের অপরুপ দৃশ্য আমাদের প্রিয় লোহাগাড়া। লোহাগাড়ার মত এত এলাকা অন্য কোথায়ও নেই। পাহাড়, নদী ও সবুজের সমারোহ চারদিকে । সবাই মিলে এক হয়ে কাজ করলে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ লোহাগাড়া হিসেবে গড়ে উঠবে।
কোন সমালোচনা হলেই ফেইসবুকে দিয়ে বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকতে হবে। ফেইসবুকে গুজব না ছড়িয়ে পরস্পর বসে সমাধান করতে হবে। বর্তমান সময়ে স্বাস্থ্য, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে অনিয়ম হচ্ছে ও অব্যবস্থাপনার ঘটনা ঘটছে। এগুলোর বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্চার থাকতে হবে। মানবাধিকার কর্মীদের মানোন্নয়নে কর্মশালা করার জন্য পরামর্শ দেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান, লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবচার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশন শাখার সেক্রেটারি এমডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, চৌধুরী মোহাম্মদ সালেহ, এ্যাডভোকেট নওশেদ আলী, এ্যাডভোকেট জমির উদ্দিন, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, ইউপি সদস্য আজিজুল হক, ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম শিকদার, মাস্টার নাছির উদ্দীন ও মোহাম্মদ নুরুচ্ছাফা প্রমুখ।