চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডস্থ পরান বাপের বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. সুরুজ এর বসতঘরও সম্পূর্ণ পুড়ে যায়।
এসময় তিনি যুবদল নেতা সুরুজ সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন। তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং এলাকার বিত্তবান ব্যক্তিদেরও তাদের পাশে থাকার জন্য আহবান জানান। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. করিম, আবুধাবী বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল, বিএনপি নেতা মো. মনা, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ, পৌরসভা যুবদল নেতা মো. সরোয়ার, মো. সিরাজ, মো. করিম, শ্রমিক দল নেতা মো. এনাম প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।