চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের জলকদর খালের স্লুইসগেইট দীর্ঘদিন অকেজো পড়ে আছে। ফলে জোয়ারের সঙ্গে লবণাক্ত পানি ঢুকে শত শত একর ধানী জমি নষ্ট হওয়ার পথে।
কৃষকদের অভিযোগ, প্রায় দুই শতাধিক কৃষক তিন শতাধিক কানি জমিতে ধান রোপণ করেছেন। কিন্তু স্লুইসগেইট নিয়ন্ত্রণে না থাকায় জোয়ারের পানি প্রবেশ করে ধানক্ষেত প্লাবিত হচ্ছে। এতে ধান গাছ ঝলসে গিয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
তাদের দাবি, প্রভাবশালী একটি মহল মাছ চাষের সুবিধার্থে স্লুইসগেইট দখল করে রেখেছে। রবিবার সকালে ভুক্তভোগীরা মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা ও নতুন স্লুইসগেইট নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী লিটন জানান, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।