চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ছাদেক হোসেন এর মা মরহুমা ছেনোয়ারা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ফেব্রুয়ারি) এ উপলক্ষে বাইনজুরি এলাকায় তার নিজ বাড়িতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গরীব-দুঃখীদের দাওয়াত করা হয় এবং তাদের খাওয়ানো হয়।
বিএনপি নেতা ছাদেক হোসেন বলেন, “মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনায় মেজবান আয়োজনের মাধ্যমে আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখীদের সাথে মিলিত হয়ে তাদের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমার মায়ের রুহের মাগফেরাত কামনা করি। আগামী ১০ জুলাই আমার পিতা সিরাজুল ইসলাম পবিত্র ওমরাহ হজ পালন করতে যাবেন, সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।”