চট্টগ্রামের আনোয়ারায় হাতি মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ জাহেদ (১৫) নামে এক কিশোর ও রাজ মিস্ত্রি কাজ করার সময় অসাবধানতা বসত মো. হানফি নামের (২০) আরেক যুবকের মৃত্যু ঘটেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি ফকিরখিল বিল এলাকা ও বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মো. জাবেদ স্থানীয় আবদুল হাফেজের ছেলে ও হানিফ ভরারচর হাইদার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেয়াং পাহাড়ে অবস্থানরত তিনটি হাতি প্রতিদিন রাতে আশপাশে হানা দিয়ে মাঠের ধান,সবজি খেত, ফসল ও গাছের চারার ব্যাপক ক্ষতি করেছে। হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন নিজেদের কৃষি খামার ও বাড়িঘরের আশপাশে তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন।
সোমবার বিকালে মোহাম্মদ জাহেদ বৈরাগ ফকিরখিল বিলে কাজ করতে গেলে হাতি মারার ফাঁদে বিদ্যুৎ¯পৃষ্ট হন। এসময় তার চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করতে গেলে তার চাচাতো ভাই আমির খান (২৪) ও প্রতিবেশি গোল বাহার বেগম (৪০) গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে বরুমচড়া ভরারচর এলাকায় রাজমিস্ত্রি কাজ করার সময় মো. হানিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোরশেদুল ইসলামকে একাদিকবার ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।