চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালীতে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদ নির্মাতা লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার চালু হয়েছে।
শনিবার বিকেলে রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন ডা. এস এ ফারুক।
রওশন-জামান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, শান্তিরহাট মিশকাতুন্নবি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, রওশন-জামান জামে মসজিদের খতিব ও দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহিউদ্দিন আহমেদ, মোতোয়াল্লি আফজল আহমেদ, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল সওদাগর, সাবেক বনবিট অফিসার ও ইউনুস এগ্রোর সত্বাধিকারী মোঃ ইউনুস।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালীতে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় ২০২১ সালের নভেম্বরে ডা. এস এ ফারুকের পিতা-মাতার নামে দ্বিতলবিশিষ্ট রওশন-জামান জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। ওই মসজিদে ডা. এস এ ফারুকের একমাত্র বোন মহান মুক্তিযুদ্ধে শহীদ শাহীন আরা খানমের নামে ইসলামিক বই সম্বলিত শহীদ শাহীন আরা খানম স্মৃতি ইসলামী পাঠাগার চালু করা হয়েছে।