দোহাজারী জামিজুরী ফাজিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

বিশ্বমানবতার মুক্তির দূত, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এঁর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ‘জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও পবিত্র জশনে জুলুছ উদযাপন কমিটির যৌথ ব্যবস্থাপনায় অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

এ-উপলক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল, দেওয়ানহাট, ফুলতলা, বিওসির মোড় সহ দোহাজারী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে জুলুছ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বাচা সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরি।

আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সিরাজুদ্দীন আল কাদেরি, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিন সওদাগর, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আব্দুর রহমান, জাকির হোসেন সওদাগর, মাওলানা মোকতার হোসেন, মাষ্টার সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দীন, সমাজসেবক কাজী হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, মাওলানা আবদুল কুদ্দুস, মাষ্টার সফর মুল্লুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মুফতি আবু ছৈয়্যদ নেজামী, আব্দুল আলিম রেজভী, আব্দুল মালেক রেজভী, প্রভাষক সৈয়দ মাহমুদ হাসান জালালী, মুফতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরি সহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
আলোচনা সভা সঞ্চালনা করেন মাওলানা মঈনুদ্দিন মো. ওসমান।

পরে মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

আলোচনা সভায় আলোচকগণ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনূসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান জানান।

আরও পড়ুন