রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে কাঠ উদ্ধার 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগ ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ১৫০ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বুড়ির দোকান এলাকা থেকে  এ কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বুড়ির দোকান থেকে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরীর দিকে পাচারকালে পোমরা বন স্টেশন কর্মকর্তা মোঃ মোতালেব আল মমিন এর নেতৃত্বে বনকর্মী ও রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার এর নেতৃত্বে পুলিশের টীম ধাওয়া করলে কাঠ ভর্তি পিকআপ ফেলে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত কাঠ পোমরা বন স্টেশন অফিস হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বন মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা মোঃ মোতালেব আল মমিন।