পটিয়া থানার এএসআই হাবিব পেলেন শ্রেষ্ঠ পুরস্কার 

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারগণ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণদের উপস্থিতিতে পূর্বের ন্যায় এবারও পটিয়া থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান খান সর্বমোট ২২(বাইশ) টি ওয়ারেন্ট তামিল করে শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্জন করেন।

গত জুলাই মাসের জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কারে প্রদান করা হয়।

বুধবার সকালে হালিশহর পুলিশ লাইনে এএসআই হাবিবুর রহমান খানঁকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু ।

এ বিষয়ে এএসআই হাবিব বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার অর্জন করেছি। এজন্য আমি আমার স্যারদের কাছে কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো কাজে অংশগ্রহণ করে পুলিশের মর্যাদা অক্ষুন্ন রাখতে চেষ্টা করে যাবো।