সীতাকুন্ড নিউজ২৪ পেজের বিরুদ্ধে থানায় জিডি

চট্টগ্রামের সীতাকুন্ডে একটি ফেক আইডি থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট প্রোপাগান্ডার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) “সীতাকুন্ড নিউজ২৪“ নামক ফেসবুক পেজটির বিরুদ্ধে সীতাকুন্ড পৌর বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ কর্তৃক দায়েরকৃত জিডি নম্বর-১৫১৯

এতে বলা হয়, সীতাকুন্ড নিউজ২৪ নামক একটি “ফেক আইডি/ফেসবুক পেজ“ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএর এর নাম জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট লেখা প্রচার করে ওনার মানহাণির অপচেষ্টা করা হয়েছে। সীতাকুন্ডের হাফিজ জুট মিল থেকে লোহা ও যন্ত্রপাতি লুটের যে কাল্পনিক কল্পকাহিনী রচনা করা হয়েছে তা সর্বৈব মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো কর্মকান্ডের সাথে আসলাম চৌধুরীর ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। তার লেখায়ও কোনো ধরণের তথ্য বা দালিলিক কিছুর উল্লেখ নেই। মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ভিত্তিহীণ লেখালেখির মাধ্যমে বিএনপির এ পরিচ্ছন্ন নেতার মানহাণির চেষ্টা করছে একটি কুচক্রী মহল।

জিডিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে এই ফেক আইডি থেকে বিএনপির অনেক নেতার নামে আগেও মিথ্যা ভিত্তিহীন লেখা প্রচার করেছে, যা আইনত দন্ডনীয় অপরাধ। এই ফেক আইডি/পেজ এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।

জানতে চাইলে মোজাহের উদ্দিন আশরাফ বলেন, এই পেজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নেতা আসলাম চৌধুরীসহ অনেক সিনিয়র নেতৃবৃন্দের নামে মনগড়া লেখালেখি করছে। এই ফেক আইডির বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, একটি জিডি হয়েছে সীতাকুন্ড নিউজ২৪ এর নামক পেইজটির বিরুদ্ধে। বিষয়টি যাচাই বাছাই করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন