চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ ‘ময়নার বাপের পাহাড় আল-মদিনা জামে মসজিদ’ পরিচালনা কমিটির ২০২৫-২৭ইং এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) মসজিদের অভ্যন্তরে উপস্থিত এলাকার মুরব্বিয়ান ও গন্যমান্য ব্যক্তিদের সামনে সকলের সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আলী আকবরকে সভাপতি, মোঃ জানে আলমকে সিনিয়র সহ-সভাপতি, নূরুল কবির ও মোঃ হারুন-অর-রশিদকে সহ-সভাপতি, মোঃ শওকত ওসমানকে সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ আমানত উল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেনকে অর্থ সম্পাদক, মোঃ মাহাবু আলমকে সহ-অর্থ সম্পাদক, মোঃ জামাল হোসেনকে ধর্ম বিয়ক সম্পাদক, মোঃ রুবেলকে সাংগঠনিক সম্পাদক, মোঃ হাসানকে সহ-সাংগনিক সম্পাদক, মোঃ সাকিবকে প্রচার সম্পাদক, আবু তাহেরকে দপ্তর সম্পাদক, সেলিমুল্লাহ, শমসু আলম, ওবায়দুল্লাহ, আমির হোসেন, রাজিবুল্লাহ, সাকিউল আলম ও মোঃ রাসেলকে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ খোরশেদ আলী, মোঃ শাহ আলম, সাহাদুল্লাহ, সেকান্দর মিয়া, নুর আহমদ, সোনা মিয়া, আমির হোসেন, শাহজাহান।
দুনিয়ার কোনো চাওয়া-পাওয়া ব্যতিরেকে মুক্তমনে শুধু আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের ইচ্ছায় ইবাদত মনে করে খেদমতের মানসিকতা নিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে মসজিদের উন্নতি সাধনের জন্য উল্লেখিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করতে পারেন এবং ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে সবাই মিলেমিশে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এগিয়ে যেতে পারেন সেজন্য সকল মুসল্লীর নিকট দোয়া কামনা করেন নবগঠিত কমিটির সদস্যরা।