চট্টগ্রামের কর্ণফুলী টানেল এপ্রো সড়কে মোটারসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে বাইক স্ট্যান্ট চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় যুবকটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালিয়ে প্রদর্শন করছে। এসময় দৃশ্যটি দেখার জন্য অনেকেই বাইক নিয়ে পেছনে পেছনে দৌড়তে থাকে। তবে ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনরা সাধারণত দুটি ভাগে মন্তব্য করেন। একটি অংশ ঘটনার ইতিবাচক ও অন্য অংশটি নেতিবাচক মন্তব্য করেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে টানেল সড়কে এপ্রোচ সড়কে এঘটনা ঘটে। ওই যুবকের নাম ইলিয়াস সিকদার (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায় বলে জানা যায়।
জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে বাইক স্টান্ড হলেও কর্ণফুলী টানেল সড়কে এই প্রথম বাইক স্টান্ড করা হয়। বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে ওই যুবক তার শখের বাইক নিয়ে কর্ণফুলী টানেল সড়কে বাইক স্টান্ড করেন। এসময় ওই যুবক চলন্ত মোটরসাইকেল দাড়িয়ে দুই হাতে বল নিয়ে খেলতে দেখা যায়। যুবকটি বাইক চালিয়ে সড়কে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। বাইকারটি স্টান্ট চালানোর সময় গতি, ভারসাম্য এবং কৌশলের এক অপূর্ব সংমিশ্রণ দেখিয়েছেন। তার এই পারফরম্যান্স দেখে উপস্থিত জনসাধারণের প্রশংসা কুঁড়েন ওই বাইকার।
তবে ভাইরা হওয়া এক ভিডিওতে নেটিজেনরা নানা মন্তব্য করে। লোকমান নামে এক ব্যক্তি মন্তব্য করেন, এটি বিপজ্জনক ভিডিও। টানেল সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে বাইক স্টান্ড করলে দুর্ঘটনার আশংকা রয়েছে। নেজাম উদ্দিন নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, দারুণ প্রতিবা, দারুণ স্কিল।
তবে যুবক ইলিয়াছ জানান, আমি বিভিন্ন এলাকায় বাইক স্ট্যান্ট করি তবে চট্টগ্রামে এই প্রথম বাইক স্ট্যান্ট করেছি।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, টানেল সড়কে যুবকের বাইক স্টান্ট বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।