বোয়ালখালীতে ইয়াবা সেবন ও মদ পানের অপরাধে ৩ জনকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা সেবন ও মদ পানের অপরাধে তিনজনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বোয়ালখালী উপজেলার রায়খালী ও শাকপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ইয়াবা সেবন ও সংরক্ষণ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে শওকত ইসলাম জিকুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার অর্থদণ্ড এবং যীশু দে ও সৈকত বিশ্বাসকে মদপানের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত ইয়াবা ও চোলাই মদ সকলের সম্মুখে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীরা দেশ ও জাতির শত্রু।মাদকের বিরুদ্ধে বোয়ালখালী উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।