সীতাকুন্ড তথা পুরো দেশবাসীর যে ভালবাসা আমি পেয়েছি কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবেনা। মানুষের আস্থা আর ভালবাসার প্রতিদান দেয়া আমার মতো নগন্যজনের পক্ষে সম্ভব না হলেও তাদের পাশে থাকার যে মানসিকতা আমি লালন করি তাতে কোনো কিছুই বাধা হয়ে টিকবেনা ইনশাল্লাহ। আমি যেমন এলাকার মানুষের প্রতি আস্থা রাখি, তারাও ঠিক আমাকে অন্তর থেকে বিশ্বাস করে। সে বিশ্বাসের মূল্য দেয়ার জন্য আমি আমার জীবনকেও উৎসর্গ করতে রাজি। এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।
আসলাম চৌধুরীর কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার (২০ আগস্ট) চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, আল্লাহ যেনো আমাকে আপনাদের সেবা থেকে বঞ্চিত না করেন, সেজন্য দোয়া চাই প্রতিনিয়ত। আর রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাকে দমাতে পারবেনা ইনশাল্লাহ। নানামুখী ঘাত প্রতিঘাত চড়াই উৎরাই পেরিয়ে আমি আপনাদের সাহস মনোবলকে পুঁজি করে আমি দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়েছি। আমার এতদূর আসার পিছনে আপনাদের অবদানই সবচেয়ে বেশি। সুতরাং যেখানে আপনাদের মতো সাহসী বিশ্বাসী দল পাগল নেতাকর্মী রয়েছে, সেখানে কোনো কিছুই বাধা হতে পারেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম, সোলাইমান মঞ্জু, সীতাকুন্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার, শামসুল আলম আজাদ কাউন্সিলর, নুরুদ্দিন জাহাঙ্গীর, রবিউল হক, জিতেন্দ্র নারায়ন নাটু, নার্গিস আক্তার, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, রোকন উদ্দিন মেম্বার, বখতিয়ার উদ্দিন, মোঃ বেলাল, মাওলানা ইসমাইল, মোঃ নাছিম, আব্দুল হান্নান, মাসুদা আক্তার, আবু সালেক, অমলেন্দু কনক, জিয়া উদ্দিন, সোলাইমান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মোঃ রাশেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী,মু ক্তিযোদ্ধা মহরম আলী, আবুল কাশেম, ছাত্রদল নেতা কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু প্রমূখ।