লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মুনিরুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত। গ্রেফতার মোঃ মনিরুল ইসলাম (৪০) কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি এলাকার আকরাম উল্লাহর ছেলে।

বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মুনিরুল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আরও জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন