চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে সিরাজউদ্দিন তালুকদারের বাসভবনে উত্তর রাঙ্গুনিয়া ও রাজানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইমন ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের নেতা মনসুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন তালুকদার এবং সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ও ইমরুল হাসান।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরফাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আলফা এবং রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল হক।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই তরুণ নেতৃত্বের হাত ধরে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ও রাজানগর কলেজের ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।
সংবর্ধনার জবাবে সামিউল ইসলাম আলফা বলেন, “আমাকে এই পদে নির্বাচিত করায় আমি কলেজ ছাত্রদল এবং সকল ছাত্র-ছাত্রীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব এবং ছাত্রদলের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (রিমন), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর, স্বেচ্ছাসেবক দলনেতা ইব্রাহিম, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, যুবদলের শহিদুল ইসলাম, ইসলামপুর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, বখতিয়ার, আবুল হাশেম, আব্দুল খালেক পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে, নবনির্বাচিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের দীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করা হয়।