অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যথাযথ ভাবে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” পালিত হয়েছে।
সোমবার(১৮ আগস্ট) সোমবার সকালে এ উপলক্ষে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার জাফরিন জাহেদ জিতি,বোয়ালখালী কৃষি কর্মকর্তা কৃষি গবেষক আতিক উল্লাহ, বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাস, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার। সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রতিনিধি শিক্ষক মন্ডলী,মৎস্যজীবী সহ বিভিন্ন পেশার গণ্যমান্য প্রতিনিধিগণ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণ ও টেকসই আহরণের উপর গুরুত্বারোপ করেন। তারা দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।