২ হাজার ১০০ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদ ও মঙ্গলবার রাতে চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগরের আবু আহমদের ছেলে মোঃ নুরনবী(৪৬), একই থানার ইছাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ভূইয়া গ্রামের মুরশিদ আলমের ছেলে শেখ আলম(৩৫), কক্সবাজার জেলার টেকনাফের কচু বানিয়াপাড়া এলাকার বাঁচা মিয়ার ছেলে আবদুল করিম(৪০)। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়ে।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাকে তল্লালি চালায়। এসময় ট্রাকে প্লাস্টিকের চটের বস্তায় মোড়ানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে পৃথক অভিযানে চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ হাজার ১শত ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাদের চট্ট্রগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।