চুনতি সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

লোহাগাড়ার চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজে-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর প্রভাষক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, এইচএসসি একটি শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব। আমাদের লক্ষ্য শুধু পাস করানো নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, অধ্যবসায় ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান সন্তানদের পড়ালেখা ও চলাফেরায় নিবিড় নজরদারি রাখতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি এবং দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাফর আলম। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গঠন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুচ্ছাফা, তৈয়বুল হক বেদার ও মোহাম্মদ ইসমাইল।তারা সন্তানের শিক্ষাজীবনে কলেজ কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কলেজের সঙ্গে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় কলেজের সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক-অধ্যাপিকা, অভিভাবক-অভিভাবিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে অভিভাবকরা সরাসরি শিক্ষকদের নিকট বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং সন্তোষজনক উত্তর ও পরামর্শ গ্রহণ করেন।

আরও পড়ুন