২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ১৬ বছরের স্বৈরাশাসকের পতনের মধ্যদিয়ে দেশ থেকে বিদায় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। কিন্তু দেশি বিদেশী নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক দলের অনৈক্যের কারনে খুনিরা ফিরে আসার স্বপ্ন দেখে। আজ ৩৬ জুলাইয়ে স্বৈরাচার পতনের প্রথম বর্ষে বাংলার জনগণকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা যেন ফিরে আসতে না পারে।
মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে চট্টগ্রামের আনোয়ারায় স্বৈরাচার বিরোধী র্যালী ও সমাবেশ থেকে বিএনপি নেতারা এ ঘোষণা দেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কর্ণফুলী টানেল সড়কে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে বিশাল বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাকির সওদাগরসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্র দলের অর্ধলক্ষাধিক নেতা কর্মী।
দুপুর ১২ টায় বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে উপজেলার কালা বিবির দিঘির মোড় থেকে টানেল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মঞ্জুর উদ্দিন চৌধুরী, হুমায়ন কবির চৌধুর আনচারসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।