চট্টগ্রামের মিরসরাই বেবী টেক্সি সিএনজি শ্রমিক ইউনিয়নের মৃত ৫ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
সোমবার বিকেলে সংগঠনের হিঙ্গুলী বাজারের প্রধান কার্যালয়ে মৃত ৫ সদস্যের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন নেতৃবৃন্দ।
মৃত ৫ সদস্যরা হলেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার আমান উল্ল্যাহ, ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের রবিউল হক, করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের মোশাররফ হোসেন, দক্ষিন অলিনগর গ্রামের জহিরুল হক।
আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের সহ-সভাপতি ইউনুছ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারন সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোস্তফা, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, অফিস সম্পাদক মহি উদ্দিন, ১ নম্বর লাইন সম্পাদক জাহাঙ্গীর আলম হাজারী, ২ নম্বর লাইন সম্পাদক নেজাম উদ্দিন বলি।
মিরসরাই বেবী টেক্সি সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউনুছ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সংগঠনটি ১৯৯৫ সালে চালু হওয়ার পর থেকে সিএনজি অটোরিকশা চালকদের সুখে-দুঃখে পাশে ছিল।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে মৃত সিএনজি অটোরিকশা চালকের পরিবারকে আর্থিক সহযোগিতা, অস”ছল চালকদের পরিবার আর্থিক সমস্যার সম্মুক্ষিন হলে সহযোগিতা, ঈদ বোনাসসহ নানামুখী সহযোগিতা প্রদান করা হয়।