আনোয়ারায় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনে ঝলসে মনির হোসেন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগষ্ট) দিবাগত রাত ১২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামে শাহারবানু বাপের বাড়ির শিশুটির নানার বাড়িতে এঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় পশ্চিম রায়পুর গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম জানান, শিশুটি তার নানার বাড়ি হাজির পাড়ায় থাকত, রবিবার রাতে বিদ্যুতের তারে আগুন ধরলে স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে লোকজন ঘর থেকে বেড়িয়ে পড়ে, এসময় শিশু মনিরও ঘর থেকে বের হতেই বৈদ্যুতিক তার ছিঁড়ে মনিরের গায়ে পড়ে। এতে মহির হোসেন আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম মোরশেদুল ইসলাম জানান, বিদ্যুতের তারের আগুনে ঝলসে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি, বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়েছে।