চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর।
শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া মজুমাল তালুকদার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. বক্কর, মো. ফারুক ও জেনি বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এদের ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও মো. বক্কর, মো. ফারুক ও জেনি বেগমের বসতঘর পুড়ে যায়। বাঁশের বেড়ার ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, ফলে ঘরের মালামাল রক্ষা করা যায়নি। আগুন নেভাতে গিয়ে দুইজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। তাদের মধ্যে এক জনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্হানীয়রা।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সঠিক সূত্রপাত জানা যায়নি।