জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিরসরাইয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগ জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মিরসরাই থানা মসজিদ থেকে শুরু করে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌর সদরের মিরসরাই প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে জুলাই সনদের দাবি তোলেন নেতৃবৃন্দরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির। এসময় মিরসরাই থানা শিবিরের সভাপতি সাকিব হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র শিবিরের সভাপতি শওকত আলী, রাঙ্গামাটি জেলা শিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম সাফি, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাকিব চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি গণঅভ্যূাত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের রক্তের সাথে বর্তমান সরকার ছিনিমিনি খেলছে। আমাদের জুলাই সনদ এক বছর পেরিয়ে আজ ৩১ জুলাই চলে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখনও কেন জুলাই সনদ স্বীকৃতি আদায় করা হয়নি। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি ৩৬ জুলাইয়ের আগে জুলাই সনদ দিতে হবে। না হয় আমরা যেভাবে রক্ত দিয়েছি, আগামীতে যদি আরও রক্তের প্রয়োজন হয় আরও রক্ত দিবো, তবুও জুলাই সনদ আদায় করে নিবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন