কক্সবাজার থেকে ঢাকা পথে চলাচল করা আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শেষের ১টি বগি ও লোকোমোটিভ (ইঞ্জিন) আলাদা হয়ে গেছে।
শনিবার( ২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ার বাবু জানান।
রেল বগির দায়িত্বে থাকা মো: তাওসিফ জানান, বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছিল ক্যান্টিন বগি। এই বগিতে ১০-১৫ যাত্রী ছিল তাদেরকে অন্য বগিতে তোলে দেওয়া হয়েছে।তবে,কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জান আলী স্টেশন থেকে ইঞ্জিন এসে বগিটি নিয়ে যাবে।
বোয়ালখালীর গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ার বাবু বলেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকাল ৩টা ১০ মিনিটে গোমদন্ডী স্টেশনের পরে চলন্ত ট্রেনে শেষের বগিটি বিছিন্ন হয়ে গেলে অন্য বগিতে যাত্রীদের উঠানো হয়। পরে ট্রেন বগি রেখে চলে যায়। যাত্রীদের কোন হতাহত বা কোন অসুবিধা হয়নি।