বোয়ালখালী হারিয়ে যাওয়া ৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিভিন্ন জায়গা থেকে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া এমন ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার ( ২৬ জুলাই) উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)
মুহাম্মদ লুৎফুর রহমান।

বোয়ালখালী থানার এএসআই(নিঃ) মোঃ শামীম আহসান বলেন,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় প্রযুক্তির সহায়তায় বেয়াালখালী থানার জিডি নং-৩৫৩, তারিখ -০৮/০৪/২০২৫ইং মূলে ০১ টি Vivo y17s মডেলের মোবাইল এবং জিডি নং-১২৪২, তারিখ -২৮/০৩/২৫ইং মূলে ০১ টি vivo ২০২৯ মডেলের ০১টি মোবাইল, জিডি নং-২১৭, তারিখ -০৬/০৪/২৫ইং মূলে Samsung A32 মোবাইল, জিডি নং-১৩১, তারিখ -০৪/০৪/২৫ইং মূলে ০১ টি Samsung মোবাইল এবং জিডি নং-১০৩৫, তারিখ -২৩/০৩/২৫ইং মূলে ০১ টি Oppo A38 মোবাইলসহ সর্বমোট ০৫ টি মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফুর রহমান বলেন, গ্রাহকের মোবাইল হারিয়ে গেলে সে সব থেকে বেশি কষ্ট পান। কারণ এখন মানুষের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে দ্রুত জিডি করতে হবে। এখন জিডি ঘরে বসেই অনলাইনে করা যায়। মোবাইল হারিয়ে গেলে জিডির পর পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে উদ্ধারের জন্য কাজ করে। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীম আহসান সক্রিয় ভূমিকা পালন করেন।বোয়ালখালী থানা পুলিশের এমন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় হারানো মোবাইল ফোন পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।