জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে চন্দনাইশে সেবা মেলা ও শপথ অনুষ্ঠান

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায়  উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত আয়োজনের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর দ্বিতীয় পর্বে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, সহকারী প্রোগ্রামার এনামুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান সহ সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিম।

অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন