গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় চট্টগ্রামের আনোয়ারায় ২০২২ ও ২০২৩ সালে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পজেলা পর্যায়ে ২৯ জন শিক্ষার্থীকে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল খালেক শওকী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ওসমান গণি, পশ্চিমচাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবুল কাশেম, আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ২৯ জন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।