আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিতে হবে-জুনায়েদ

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় আহবায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ইন্টেরিম সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার রক্তের উপর। তাই ইন্টেরিমকে অবশ্যই জুলাই গনহত্যার বিচার করতে হবে। ৩১ শে জুলাই এর মধ্যে অবশ্যই জুলাই সনদ দিতে হবে না হয় আগামী ১লা আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করে আদায় করে নেওয়া হবে।

শুক্রবার (১৮ জুলাই) জুলাই ঘোষণাপত্র, জুলাই হত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে লোহাগাড়া আমিরাবাদ স্টেশনে জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
দক্ষিণ চট্টলার সিংহপুরুষ ছিদ্দিক আহমদ আজাদ শাহ (র.) ও জুলাই শহীদ ইশমাম এর কবর জেয়ারত শেষে আমিরাবাদ স্টেশন এ জনসংযোগ ও বিক্ষোভ মিছিল করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আপ বাংলাদেশ এর কমিউনিকেশন টিম প্রধান ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম অঞ্চল তত্বাবধায়ক ফায়াজ সাহেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মুত্তাকী বিন মনির, বকতিয়ার মোজাহিদ সিয়াম, মিনহাজ উদ্দিন রেজভি, মহানগর সংগঠক হুজ্জাতুল্লাহ আবির, হাসান, মাইনুদ্দীন, কাশ্মীর, মামুন, নুরুল আজম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক ইফতেখার, সাকিব, রুবেল, মোরশেদ, তোহীদ, ইকবাল ও রাফি প্রমুখ।

আরও পড়ুন