চট্টগ্রামে পটিয়া উপজেলাধীন হাইদ গাঁও গ্রামের মজলিস পাড়া নজু মিয়া জামে মসজিদে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফের মাতা নুর নাহার বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বন্দর হাসপাতাল জামে মসজিদে বাদ যোহর মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিলো।
মরহুম নুর নাহার বেগম ঝিয়ার পাড়া নিবাসী মরহুম বজলুর রহমান সওদাগেরর সহধর্মিনী এবং সাবেক মন্ত্রী, এলডিপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহম্মদের বেয়াইন
মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫ইং) ভোর পাঁচটায় চট্টগ্রাম নগরীর বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৬ কন্যা সন্তানসহ অসংখ্য নাতি নাতনি, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝিয়ার পাড়া এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমার মেঝ ছেলে মোঃ ইউনুচ।