বোয়ালখালীতে হোটেলসহ মুদির দোকানে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অপরাধে হোটেলসহ ১টি মুদির দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ লুৎফর রহমান।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে গোমদন্ডী ফুলতল এলাকায় খাজা হোটেল ও রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
৪০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অপরাধে মুদির দোকান মেসার্স ভান্ডারী ট্রেডিংকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল ও মুদির দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

আরও পড়ুন