চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন তিনি।
নরসিংদী জেলার বাসিন্দা গোলাম সারোয়ার ২০০৫ সালে পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর কিশোরগঞ্জ ও নীলফামারী জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বোয়ালখালী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) সাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ারকে বোয়ালখালী থানা থেকে চন্দনাইশ থানায় বদলি করা হয়।
চন্দনাইশ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে নতুন ওসি গোলাম সারোয়ার বলেন, “চন্দনাইশ থানায় যতদিন দায়িত্বে থাকবো, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ্।”