চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪টি মামলায় ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে চৌধুরীহাট এলাকায় দরবার মেডিকো নামের ১টি ফার্মেসি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাট এলাকার আল ইমাম মেডিকোকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতালের নিচে ফার্মেসিকে ২ হাজার টাকা, চৌধুরীহাটে দরবার মেডিকোকে ২ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয় এবং ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে নুরুল আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন,ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে।১টি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে।১টি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে।