চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫ জুলাই) দুপুরে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফলক উন্মোচন করে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা হাফেজ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান এম.এ হাশেম রাজু, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদৎ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর জামায়াতের আমীর কাজী কুতুবউদ্দিন, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিল্প উদ্যোক্তা আব্দুল মন্নান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হানসহ উপজেলায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
জানা গেছে, ৪২ শতক জমিতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত অধিদপ্তর। তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লী ছাড়াও মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, দশ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীদের নামাজের ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির স্যুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিম ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ইসলামি সংস্কৃতি বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।