রাঙ্গুনিয়ায় আহমদুল প্রকাশ আহমদ্যে গ্রেফতার

রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের সন্ত্রাসী আহমদুল হক প্রকাশ আহমদ্যে ডাকাতকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। ৩ জুলাই রাতে তাকে মালিরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।

আহমদুল হক পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মুন্সী মিয়ার ছেলে। বিগত আওয়ামী সরকারের আমলে জবর দখলসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, আহমদুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অবস্থানের খবর পেয়ে থানা পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন