চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে টুন্টু জলদাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে টুন্টুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টুন্টু জলদাস বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডেের ভারম্বা ঘাট এলাকার জলদাশ পাড়ার মৃত রমনি জলদাশের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে টুন্টু জলদাশ ৮ বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে
শ্লীলতাহানি করে। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে টুন্টুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে টুন্টুকে গ্রেফতার করা হয়, তাকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।