রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির প্রথম সভা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধে শ্যাম দেবনাথ এর সভাপতিত্বে এবং মাষ্টার অঞ্জন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আরজু ইসলাম রানা, বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম মেম্বার, আব্দুল জলিল মেম্বার , মো: আনোয়ারুল ইসলাম, মো: জামাল উদ্দিন, মো: মাহাবুব আলম, মো: নাসির উদ্দীন রক্সি, শ্যামল বাবু, শিক্ষক প্রতিনিধি মো: ইকবাল হোসেন তালুকদার ও অভিভাবক প্রতিনিধি মো: মনোয়ার কামাল প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ আবছার উদ্দীন, স্মৃতি কুমার চৌধুরী, মো: আলী, উর্মি, মিনু প্রভা বড়ুয়া।
সভায় নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণের সিন্ধান্ত গৃহীত হয়।