বোয়ালখালীতে যাত্রী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুর্ভোগ নিরসনে যাত্রী আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার সদরে এক মতবিনিময় সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে অধীর বড়ুয়াকে সভাপতি এবং মোহাম্মদ আকরাম হোসেন দুলালকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির রূপরেখা ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-নবনির্বাচিত অনুমোদিত কমিটির সহ-সভাপতি পল্টু কান্তি বড়ুয়া,মোশরাফুল হক,কপিল উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুল হক, মোহাম্মদ ইউনুস ইনু, সাংগঠনিক সম্পাদক এড. তৌহিদ খন্দকার, সহ অর্থ সম্পাদক এস এম শাহেদ হোসাইন ছোটন,কার্যকরী সদস্য মোস্তানসিরুল হক চৌধুরী,এম এ তালেব মো: ইউসুফ,সালেহ আহম্মদ সওদাগর তৌহিদুল ইসলাম আবিদ, জালাল উদ্দীন মিন্টু প্রমুখ।

সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথের যাত্রী অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।দেশব্যাপি যাত্রী হয়রানী রোধে ও অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে এ সংগঠনের মূখ্য উদ্দেশ্য। তাই নব অনুমোদিত বোয়ালখালী উপজেলা কমিটির নেতৃবৃন্দদের সাথে আগামীতে বোয়ালখালীর উপর দিয়ে বয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রাম-দোহাজারী রেল গুলো আবারো চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন,বোয়ালখালীতে যাত্রী হয়রানী রোধে এবং সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে ক্ষতি পূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।

আরও পড়ুন