লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ

জুলাইয়ের আকাংখা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র দক্ষিণাঞ্চীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) বাংলাদেশপন্থী ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জুলাই আন্দোলনের আকাঙ্খার বাস্তবায়নের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে। চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী স্টেশনে রোববার বেলা ২টায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, – জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনুুষ্ঠিত সব স্থানীয় ও জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীকে বিগত আওয়ামীলীগ সরকার দলীয় বাহিনীর মতো ব্যবহার করেছে। রাষ্ট্রের এসব প্রতিষ্ঠানকে তিনি কারো লাঠিয়াল বাহিনী হয়ে ব্যবহৃত না হওয়ার আহবান জানান।

এসময় এনসিপির সিনিয়র যুগ্মসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী, আজিজুর রহমান রিজভী, দক্ষিণ জেলা এনসিপির সংগঠক মোহাম্মদ সিফাত হোসেন, এনসিপির লোহাগাড়া আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন, আরিয়ান হাসান, সৃজন সাকিব, মিনহাজ উদ্দিন ও আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

আরও পড়ুন