রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার ভুমিরখীল এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তাদের পরিবার। মৃতরা হলেন মোহাম্মদ ইলিয়াছ এর ছেলে মোঃ আনাস (৭) ও ফোরকান এর ছেলে ইয়াসিন আরাফাত(৫)।

বিকাল থেকে নিখোঁজের পর উভয়ের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় দীর্ঘ ৫ ঘন্টা খোঁজার পর তাদের কে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে তুলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন