বোয়ালখালীতে এন মোহাম্মদ সিটিতে দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত কর্মকর্তা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন।

শনিবার(২৪ মে)সকাল ১০ টায় এন মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের অডিটোরিয়ামে ২৪ ও ২৫ মে ২দিন ব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জাফরিন জাহেদ জিতি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এন মোহাম্মদ গ্রুপের ম্যানোজিং ডিরেক্টর মোহাম্মদ নজরুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সি এফ ও) মোঃ ফরমান তৈয়ব, চীফ অপারেশন অফিসার (সি ও ও) মোঃ ওয়াহিদুজ্জামান মাসুদ, চীফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ মোস্তাক চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক, (এডমিন এন্ড এইচ আর)মোহাম্মদ আবু আলম, ডিজিজ কন্ট্রোল এর মেডিকেল অফিসার ডাঃ মাসুদ আলম, মেডিকেল অফিসার ডাঃ রাফিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল রিজওয়ান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব দাস,বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই জিহাদ বাবলু প্রমুখ।

চিকিৎসা ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা, চক্ষু-মেডিসিন-হৃদরোগ-স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের বিনামুল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন