রাঙ্গুনিয়ার ৫ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যানসহ ৫ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার হওয়া পাঁচ নেতারা হলেন দক্ষিণ রাজানগর ইউপির চেয়ারম্যান আহম্মদ সৈয়দ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, মো জাহেদ ও মো খোকন।

বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই পাঁচ নেতা। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, বিগত ৫ আগষ্টের পর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিএনপির পক্ষে একাধিক মামলা দায়ের হয়েছিল।

আরও পড়ুন