সীতাকুন্ডের পর্যটন শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগ জরুরী : আসলাম চৌধুরী

শান্তি সৌন্দর্য্যের অপূর্ব মোহনা সীতাকুন্ড ইতিহাস ঐতিহ্যগতভাবেই সমৃদ্ধ জনপদ হিসেবে স্বীকৃত। অসাম্প্রদায়িক জনপদ সীতাকুন্ডে সকলের ঐক্যবদ্ধ অবস্থান সত্যিই অন্য অঞ্চলের জন্য অনুকরণীয়। শান্ত সীতাকুন্ডকে বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে তুললেও বর্তমানে এই অঞ্চলে বইলে সম্প্রীতির হাওয়া। শিল্প কারখানার পাশাপাশি সীতাকুন্ডের পর্যটন শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগ জরুরী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

বুধবার বিকাল ৪টায় বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকাসহ ঝর্ণা সমূহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন শেষে বনবিভাগ আয়োজিত একটি জনসচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসলাম চৌধুরী।
জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন এ.আর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেড এর কর্ণধার আলাউদ্দিন রুবেল। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা এস এম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মোরসালিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জয়নাল আবেদিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন