চটগ্রামের সাতকানিয়ার গোপন তথ্যের ভিত্তিতে ১২ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পার্শ্বে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানের সময় বাসায় দুটি কক্ষে বিভিন্ন নামের জুস, লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়। সংরক্ষিত পণ্যগুলো যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনসহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পাওয়া যায়। বাসার কক্ষ দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ রেখে বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। এ
সময় কক্ষ দুটি হতে মালিহা ফ্রুটস, মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি, মালিহা জেলি খালি কোটা ৫০০ টি, মালিহা লেভের মেশিন ১ টি, মালিহা নিল মেশিন ১ টি, রুপচান লেভেল ৩০০ টি, ভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০ টি, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ৫ স্টার মশার কয়েল ২৫ প্যাকেট, ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট, কুয়াশা লিচি ৫০টি জব্দ করা হয়।
অভিযানে এ সকল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য কক্ষ দুটিতে রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহয়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।