দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল ফ্যাসিস্টের পতন : শাকিলা ফারজানা

আচমকা মাসখানেক কিংবা তারও কম সময়ের আন্দোলনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে বলে ভাবনার অবকাশ নেই। হ্যাঁ, এটা আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এবং ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফসল স্বৈরাচারী হাসিনার বিদায়। দীর্ঘ লড়াই সংগ্রামের সফল পরিনতি বলা যায় গত বছরের ৫ আগস্টের বিষ্ফোরণ। এ চেতনাকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-৫ (হাটহাজারি ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে দলীয় নেতাকর্মী, সাংবাদিক, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য, কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন।

ব‍্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন হাটহাজারি ও বায়েজিদ আংশিকের প্রতিটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছি। এই আসনে আমার পিতা জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হয়ে জনগণের ভোটে চারবার সংসদ সদস্য ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম.জি কিবররীয়ার যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সোলাইমান মঞ্জু, সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহিদুল্লাহ বাবুল, প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান, উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো. আলী, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম, বিএনপি নেতা ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ফোরকান, বায়েজিদ থানা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল, রবি চৌধুরী, ফিরোজ খান, মোর্শেদ আলম, খোরশেদ আলম, মো. মঞ্জু, মো. রাশেদ, কাইয়ুম মেম্বার, আবু তাহের, মো. আলমগীর, একরাম হোসেন, মো. মানিক, জাকির হোসেন, মো. সেলিম, মো. ইব্রাহীম, মো. নাসির, মো. মঈনু, ইয়াছিন মিয়া, মো. দেলোয়ার, মো. সাইফুদ্দীন, বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, লাকী আকতার, হোসনে আরা, খুরশীদা আকতার, কৃষকদল নেতা কামাল উদ্দিন, শ্রমিক দলনেতা এনাম, যুবদলনেতা রাজ্জাক, ছাত্রদলনেতা মিজান, রিজভী, জামশেদ, সাকিব, মিরাজসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন