দক্ষিণ ভাটিয়ারী মহল্লাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ ভাটিয়ারী মহল্লাবাসীর উদ্যোগে শনিবার ( ২২ মার্চ) ফৌজদারহাট স্টেশনস্থ ফকিরা জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওই এলাকার কৃতি সন্তান বিএনপি’র কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী এফসিএ।

ফকিরা জামে মসজিদের খতিব মাওলানা মাইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ আজম চৌধুরী, সাবেক মেম্বার মোহাম্মদ রহমান, রিপন চৌধুরী, জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, মোঃ জাহাঙ্গীর, ইঞ্জিঃ সাকিব, মোঃ তসলিম, জাহিদুল আনোয়ার চৌধুরী প্রমূখ।

এসময় আসলাম চৌধুরী বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সহনশীল ও ধৈর্য্যশীল হতে হবে। ইসলামের হুকুম আহকাম মেনে চললে পরিবার সমাজ এলাকা এবং দেশে শান্তি বিরাজ করবে। তরুণ প্রজন্মকে ন্যায় সততা ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে পড়ালেখার প্রতি মনোযোগী করে তুলতে হবে। যেকোনো ভুল বুঝাবুঝি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন