চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় বিভিন্ন অপরাধে ৮ দোকানীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বটতলী শহরের মার্কেটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাসান। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, ভূমি অফিসের কর্মকর্তা,পুলিশ বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।
জরিমানা আদায়কৃতরা হলেন, এশিয়া গার্মেন্টস- মোহাম্মদ আবছার পাঁচ হাজার,রাজস্থান – মোহাম্মদ নাজিম বিশ হাজার, মনে রেখ -মোস্তাক আহমেদ পাঁচ হাজার, দুবাই জোন- মোহাম্মদ ইউনুচ দুই হাজার,শৈশব- মোহাম্মদ নাজমুল দুই হাজার, দুবাই বোরকা হাউজ- মোহাম্মদ শওকত দশ হাজার,চমক শাড়িজ – মোস্তফা কামাল পাঁচ হাজার, মোহাম্মদীয়া শাড়ি – আবুল বাসার তিন হাজার। সর্বমোট ৫২,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাসান বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।