আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কালাবিবি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রবিবার (১৬ মার্চ) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে মেসার্স কাস্টি ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনপূর্বক বিক্রি-বিতরণ ও বাজারজাত করার অপরাধে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি আনোয়ারা উপজেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) হোছাইন মোহাম্মদ এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জারিন তাসনিম, পরীক্ষক ( মেট) মোঃ রাশেদ অংশগ্রহণ করেন।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই’র অফিস সূত্রে জানা যায়।

আরও পড়ুন